ঢাকা, রবিবার   ৩০ আগস্ট ২০২৬

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা বাড়ালো রাশিয়া 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৩০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আদেশে স্বাক্ষর করা হয়েছে; এর আওতায় সামুদ্রিক জ্বালানি ও গ্যাস অয়েলও অন্তর্ভুক্ত রয়েছে।

 শনিবার (২৯ আগস্ট) ডিজেলসহ নির্দিষ্ট কিছু জ্বালানি পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাাশিয়া।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করা হয়েছে এবং এর আওতায় রুশ উৎপাদকদের সামুদ্রিক জ্বালানি ও গ্যাস অয়েল রপ্তানির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এতে আরও উল্লেখ করা হয় যে, জ্বালানি রপ্তানির ওপর সাধারণ নিষেধাজ্ঞাটি ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। ডিজেল, সামুদ্রিক জ্বালানি ও গ্যাস অয়েল রপ্তানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার ফলে দেশটির জ্বালানি খাতে নানা জটিলতা সৃষ্টি হয়েছে।

সত্র: আনাদোলু এজেন্সি 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি